আওয়ামী লীগই স্বাধীনতাবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যিনি ব্যবস্থা নেবেন, তাঁর কাছেই টাকা যায়, তাহলে কী করে ব্যবস্থা নেবেন।’খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামান, কাদের মোল্লা ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন। তিনি বলেন, তাঁদের স্বাধীনতাবিরোধী বলে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে। আওয়ামী লীগই হলো স্বাধীনতাবিরোধী শক্তি। আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেননা, আওয়ামী লীগ স্বাধীনতার পরও গোপন চুক্তি করেছে।খালেদা জিয়া বলেন, দেশের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষানীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করছে বিদেশিরা। তিনি উপস্থিত জনতার উদ্দেশ বলেন, ভবিষ্যতে এ সরকারের বিরুদ্ধে আরও কর্মসূচি দেওয়া হবে।বিরোধীদলীয় নেতা বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে আন্দোলন করছেন। শেয়ারবাজারে ধসের কারণে অর্থমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নেই।বিএনপির নেতৃত্বাধীন চার দলের উত্তরবঙ্গের রোডমার্চে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার উত্তরবঙ্গ অভিমুখে এই রোডমার্চ শুরু করে চারদলীয় জোট। প্রথম রোডমার্চটি হয় ১০ অক্টোবর সিলেট অভিমুখে।এর আগে নওগাঁ শহরের এ টি এম মাঠে আয়োজিত পথসভায় খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান সরকারের নানা অনিয়ম, দুর্নীতিসহ এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী চুক্তি সম্পর্কে জনগণকে সচেতন করতে আমরা ঢাকা থেকে রোডমার্চ করে মফস্বলে যাচ্ছি। আগামীতে মফস্বল থেকে রোডমার্চ করে ঢাকায় যেতে হবে। এ জন্য আপনাদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারকে পরিকল্পিতভাবে দেশ ধ্বংস করার পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে ঢাকায় মহাসমাবেশ করা হবে।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করে ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা এ সরকারব্যবস্থা বাতিলের বিল পাস করেছে।নির্বাচন কমিশন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এ নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের তাঁবেদার। তাদের মেয়াদ শেষ হয়েছে। তাদের সরিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ নতুন কমিশন গঠন করতে হবে। সবার সঙ্গে আলোচনা করে এ কমিশন গঠন করতে হবে।