আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই: পাটমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দাবি করেছেন, আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই, বরং খালেদা জিয়াই যুদ্ধাপরাধী। আজ মঙ্গলবার রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি এক অনুষ্ঠানে দাবি করেন, আওয়ামী লীগে অনেক যুদ্ধাপরাধী আছে। এ ব্যাপারে পাটমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি আজ এ মন্তব্য করেন।জোট সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়েই এটি চালু করা হবে।মন্ত্রী আজ রেশম কারখানা পরিদর্শন করে বাংলাদেশ রেশম বোর্ড ও বিএসআরটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, রেশম সুতার আমদানি কমানোর জন্য স্থানীয়ভাবে সুতা উত্পাদন করা হবে। রেশম কারখানাটি চালু হলে রাজশাহীর ২০-২৫ হাজার লোকের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে।রাজশাহী রেশম বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল বক্তব্য দেন। পরে মন্ত্রী রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেন।