আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মশাররফ হোসেন এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগকে রাষ্ট্রের বিরুদ্ধে করা সব অপকর্ম ও দুষ্কর্মের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি দাবি করেন, এ কারণে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচন চান।