আওয়ামী লীগের টাকার দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের টাকার কোনো দরকার নেই, জনগণের ভালোবাসাই যথেষ্ট । আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। খবর বাসসের। ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নামে আওয়ামী লীগ নির্বাচনী তহবিল জোগাড় করছে’—সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, এ ধরনের কথা কোনো দায়িত্বশীল নেতার মুখে মানায় না। এ বক্তব্যের মধ্য দিয়ে তাঁর হীনম্মন্যতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এতে তাদের ভোট বাড়বে না, বরং কমবে।মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতির মাঠে যেমন বিএনপি পরাজিত হয়েছে, আগামী নির্বাচনেও তারা পরাজিত হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করতে আবার দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।