আওয়ামী লীগের নেতারা এর সঙ্গে জড়িত: মুফতি হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সি বলেছেন, শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানও জড়িত ছিলেন। আদালতের বারান্দায় সাংবাদিকদের দেখে মুফতি হান্নান এসব বক্তব্য দেন।আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসংক্রান্ত রাষ্ট্রদ্রোহসহ তিনটি মামলায় হাজির করতে নিয়ে আসে পুলিশ ও র্যাব।মুফতি হান্নান বলেন, ‘বোমা পুঁতে রাখার সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা ছিল না। বোমা পোঁতার বিষয়ে আবদুল্লাহ, মাহবুব সবই জানে। এর সঙ্গে কোটালীপাড়ার আরও অনেক নেতা জড়িত ছিল বলেও তিনি সাংবাদিকদের জানান। এই দুই নেতাকে তাঁর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদেরও দাবি জানান মুফতি হান্নান।মুফতি হান্নানের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সারা গোপালগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যা প্রচেষ্টা মামলা, বিস্ফোরক দ্রব্য আইন ও রাষ্ট্রদ্রোহ আইনের তিনটি মামলায় হাজিরা দিতে তাঁকে আজ আদালতে আনা হয়।গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদের আদালতে বর্তমানে এ তিনটি মামলা বিচারাধীন। মামলার কার্যক্রম ২০০১ সালে শুরু হলেও দীর্ঘ নয় বছর পর আজই প্রথম এই মামলাগুলোতে মুফতি হান্নানকে গোপালগঞ্জ আদালতে আনা হয়। এত দিন তাঁকে আদালতে হাজির না করায় মামলার কার্যক্রম শুধু তারিখ ঘোষণার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল।পিপি আবদুল হালিম বলেন, প্রধান আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এখন মামলার কার্যক্রম দ্রুত এগোবে বলে মনে হয়। আর তাহলে দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা মামলাগুলো এ বছরই শেষ হবে বলে মনে হয়।অন্যদিকে, আজ বিকেল সাড়ে তিনটায় গোপালগঞ্জ প্রেসক্লাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান এক সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এবং মামলায় কিছু সুবিধা পেতে সে এ ধরনের অভিযোগ এনেছে। এ ছাড়া এ সংক্রান্ত একটি অস্ত্র মামলায় মুফতি হান্নানের যাবজ্জীবন কারদণ্ড হয়েছে। ওই মামলায় আমি সরকারি কৌঁসুলির সহকারী ছিলাম।’মাহবুব আলী খান বলেন, ‘ঘটনার সময় আমি ভারতে একটি ফুলবল টিম নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলাম।’২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়ার জনসভাস্থলে ৭৬ কেজি ওজনের শক্তিশালী দুটি দূরনিয়ন্ত্রিত বোমা পুঁতে রাখে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান ও অনুসারীরা। ২০ জুলাই ও ২৩ জুলাই সেই বোমা দুটি উদ্ধার হয়। এ ছাড়া গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীতে আবিষ্কার হয় মুফতি হান্নানের সাবান ফ্যাক্টরির আড়ালে বোমা তৈরির কারখানা। বিশালাকৃতির বোমাগুলো এখানেই তৈরি করা হয়।