আওয়ামী লীগের ভূমিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুই বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশিশক্তির প্রদর্শন ইত্যাদি নানা বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছেন জনগণ। এবারের জরিপেও সেই চিত্র উঠে এসেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া বেশির ভাগ উত্তরদাতা। আগের বছর সব মিলিয়ে ৫৯ শতাংশ উত্তরদাতা বলেছিলেন, আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনগুলোর কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট। এ বছর তা নেমে এসেছে ৪২ শতাংশে।আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে—এমন ধারণাকে আগের বছর ৪৭ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছিলেন। এবার তা হয়েছে ৪৫ শতাংশ। ২০০৯ সালে এর বিপরীত ধারণা প্রকাশ করেছিলেন ৫২ শতাংশ। এবার তা হয়েছে ৫৩ শতাংশ।