আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা ৮ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা ডাকা হয়েছে। ৮ জুন বুধবার রাত সাড়ে আটটায় সংসদ ভবনের নবম তলার সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এটি আওয়ামী লীগের সংসদীয় দলের ১১তম বৈঠক। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ আওয়ামী লীগদলীয় সব সাংসদকে ওই বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।