আওয়ামী লীগের সঙ্গে থাকলেই স্বৈরাচার হালাল হয়: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগের সঙ্গে থাকলে জামায়াতও হালাল হয়ে যায়। এখন তাঁদের সঙ্গে থেকে চিহ্নিত স্বৈরাচারও হালাল হয়ে গেছে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের সাহেব বলেই দিয়েছেন, দলীয় লোক নিয়োগ করা হবে। এভাবে দলীয়করণ করে তারা গোটা রাষ্ট্রকেই অকার্যকর করে দিয়েছে।’ আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর মুক্তাঙ্গনে যুবদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার উৎখাতের পথ আওয়ামী লীগ নিজেই তৈরি করছে। এদের অপকর্মের জন্য দেশের মানুষই এদের উত্খাত করবে। এরা এখন সংসদে যাওয়ার জন্য বিএনপিকে টোপ দিচ্ছে। অথচ আওয়ামী লীগ প্রথমেই অশ্লীল ভাষা প্রয়োগ করে সংসদ অকার্যকর করেছে।