আওয়ামী সন্ত্রাসে বিএনপির ৩০০ নেতা-কর্মী আহত: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় এখন পর্যন্ত ভোলা-৩ নির্বাচনী এলাকায় বিএনপির প্রায় ৩০০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গতকাল ও আজ ১১০ জন আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। তবে জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আজ শুক্রবার বিকেলে লালমোহনে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।হাফিজউদ্দিন আহমেদ দাবি করেছেন, ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে তাঁরাই নির্বাচনে জয়লাভ করবেন। আর যদি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, তাহলে খালেদা জিয়ার নেতৃত্বে ওখান থেকেই (লালমোহন-তজুমদ্দিন) সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।বিএনপি তাদের সুস্থ লোকদের ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজিয়ে সাংবাদিকদের দেখাচ্ছে বলে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ যে অভিযোগ করেছেন, তার জবাবে হাফিজউদ্দিন বলেন, এ কথা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, আহত ব্যক্তিরা এখনো আমাদের কাছে আছেন, ইচ্ছে করলে আপনারা দেখতে পারেন।আওয়ামী লীগের নেতাদের লালমোহনে আসতে দিলেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভোলায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন।