আকর্ষণীয় পুরুষ প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রজন্মের ভক্ত ও দর্শকদের কাছে রীতিমতো তিনি হার্টথ্রব তারকা। সম্প্রতি চালানো এক জরিপেও তার প্রমাণ মিলল। জরিপের ফল বলছে, টোয়ালাইট ছবির তারকা রবার্ট প্যাটিনসন হচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় পুরুষ। একই ছবিতে প্যাটিনসনের সহ-অভিনেতা টেলর লুটনার দ্বিতীয় স্থানটি দখল করেছেন। বিনোদন জগতের খবরাখবর রাখেন এমন ৪০ হাজার দর্শক ও পাঠকের ওপর জরিপটি চালানো হয়। তাতে অধিকাংশের মতে, পৃথিবীর সেরা ৫০ জন আবেদনময় পুরুষের মধ্যে প্যাটিনসন শীর্ষস্থান লাভ করেন। তৃতীয় স্থানটি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ফুটবল তারকা ডেভিড বেকহাম ও ‘হাইস্কুল মিউজিক্যাল’খ্যাত অভিনেতা জ্যাক এফরন। জি-নিউজ।