আকাঙ্ক্ষা পূরণের গতানুগতিক চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকগুলো যদি আর অনিশ্চয়তাকে সামনে নিয়ে বিশাল আকারের একটি বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটের ব্যয়ের আকাঙ্ক্ষা যেমন বিশাল, তেমনি বড় আয়ের প্রত্যাশা। ঘাটতির পরিমাণও অতি বিশাল। নির্বাচনী ভাবনা আর প্রত্যাশার বিপুল চাপের কারণে ব্যয় সংকোচনের জায়গা অর্থমন্ত্রীর জন্য নেই বললেই চলে। ফলে সাধ্য যা-ই থাকুক, সাধ পূরণের বাধ্যবাধকতা একটি স্বল্প আয়ের দেশের অর্থমন্ত্রী হয়েও এড়াতে পারেননি তিনি।অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার আগামী ২০১১-১২ অর্থবছরের যে বাজেট দিয়েছেন, তাতে অনেকগুলো সুখবর রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশ্বাস দিয়েছেন, নতুন অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। মূল্যস্ফীতিও নেমে আসবে সাড়ে ৭ শতাংশে। বৈদেশিক লেনদেনেও থাকবে না কোনো গরমিল। বিনিয়োগও বাড়বে। মিটবে বিদ্যুতের সমস্যা। এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। এসব ঘটবে আগামী ২০১১-১২ অর্থবছরেই, যা শুরু হতে আর মাত্র ২০ দিন বাকি। বিশ্ব অর্থনীতি শ্লথ হয়ে পড়ার পূর্বাভাস, বিশ্ববাজারের খাদ্য ও তেলের মূল্য পরিস্থিতি, দেশের মধ্যে রাজনৈতিক সংঘাত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্ভাব্য খবরদারি, ঋণপ্রবাহ কমিয়ে আনা, কৃষি ভর্তুকি কমানোর চাপ, রপ্তানি কমার আশঙ্কা, প্রবাসী-আয় কমে যাওয়া অব্যাহত থাকা, বিদেশি বিনিয়োগ না আসা—এগুলো সব ঝুঁকির তালিকা। এ থেকে উত্তরণ না ঘটলে অর্থমন্ত্রীর সুখবর দেওয়ার এই চেষ্টা কেবল আকাঙ্ক্ষার তালিকা হয়েই হয়তো থাকবে। অর্থমন্ত্রীর একমাত্র ভরসা এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আয় প্রত্যাশা পূরণ না করলে বিপাকে পড়তে হবে তাঁকে। বাড়বে ঘাটতি অর্থায়নের চাপ। বাড়বে মূল্যস্ফীতি। বিপাকে পড়বে সাধারণ মানুষ। রাজস্ব কার্যক্রমে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি অবশ্য দিতে চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। করমুক্ত আয়ের সীমা বেড়েছে। নতুন গাড়িসহ বিলাসবহুল কিছু পণ্যে কর বেড়েছে। সিগারেট আরও দামি করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি মেনে সরকারি কর্মকর্তাদের প্রকৃত অর্থে আয়করের আওতায় আনা হয়েছে। কর দিতে হবে মন্ত্রী, সাংসদ ও বিচারপতিদেরও। তবে মোটা দাগে বলা যায়, কয়েকটি চমক ছাড়া রাজস্ব কার্যক্রমও অনেকটাই গতানুগতিক। অনেক আকাঙ্ক্ষার কথা থাকলেও গতানুগতিক নতুন বাজেটে রাজস্ব কার্যক্রমে কিছু চমক ছাড়া বাকি সব আগের বছরগুলোরই ধারাবাহিকতা। অর্থমন্ত্রী অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন। কিন্তু সেসব পরিকল্পনা পূরণ বা বাস্তবায়নের নতুন কোনো দিকনির্দেশনা দেননি। বলা যায়, বাস্তবায়নে পরিকল্পনাহীন এক বিশাল পরিকল্পনার কথা নতুন বাজেটে শুনিয়েছেন তিনি। বিশাল বাজেটের ঘাটতিও বিশাল, ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। আর ১৬ কোটি মানুষের জন্য অর্থমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রেখেছেন ৪৬ হাজার কোটি টাকা। অর্থাৎ এই বিশাল বাজেটের উন্নয়ন ব্যয় আর ঘাটতির পরিমাণ প্রায় একই। উন্নয়ন ব্যয়ের পরিমাণ ৪৬ হাজার কোটি টাকা, যার প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি অর্থই শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে না। এতে বাজেট ঘাটতি হয়তো সীমা ছাড়াবে না, তবে অর্থবছর শেষে বাজেট বাস্তবায়নের চেহারাটি হবে সেই গতানুগতিকই। অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ব্যর্থতার বরাবরের মতো পুরস্কারই পাবেন অর্থমন্ত্রী, নিয়ন্ত্রণে থাকবে বাজেট ঘাটতি।বাজেট যেমন বিশাল, বক্তৃতাও বিশাল। ১৬৫ পৃষ্ঠার বাজেট বক্তৃতার প্রায় ১০০ পৃষ্ঠাই অর্থমন্ত্রী মূলত বিভিন্ন খাতে কী করেছেন আর কী করবেন, তার বিবরণ। নতুন অর্থবছরের বাজেট কাঠামো আর বিদায় বছরের সংশোধিত বাজেট উপস্থাপনায় অবশ্য কিছু ভিন্নতা এসেছে। সংক্ষিপ্ত আকারে হলেও তিনি জিডিপির তুলনায় বাজেট বাস্তবায়নের একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন। আবার বড় বাজেটে গুরুত্বপূর্ণ অনেক কিছুই বলেননি অর্থমন্ত্রী। তিনি সঞ্চয়পত্রের সুদের ওপর উৎসে কর কর্তনের হার অর্ধেক কমানোর কথা বলেছেন। কিন্তু জানাননি যে, ওয়েজ আর্নার বন্ড, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রের ওপরও কর বসেছে। আবার সরকারি বিভিন্ন ট্রেজারি বন্ডে অর্থ বিনিয়োগ করে যে কালো টাকা সাদা করা যাবে, সে কথাও বলেননি। চাপের কাছে নতি স্বীকার করতে দ্বিধার কারণেই হয়তো এ নিয়ে কথা বলতে চাননি তিনি। এ ছাড়া এনজিওর আয়কর বিবরণী দেওয়া বাধ্যতামূলক করেছেন অর্থমন্ত্রী। এ কথাও বাজেট বক্তৃতায় কোথাও নেই। একটি মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে অন্তর্নিহিত কিছু অনুমানের ওপর ভিত্তি করে নতুন বাজেট প্রণয়নের কথা বলেছেন অর্থমন্ত্রী। তাঁর ভাষায়, ‘বিশ্ববাণিজ্যের গতি ফিরে আসা, রপ্তানি বাণিজ্যে সুদৃঢ় অবস্থান, রাজস্ব আহরণের সন্তোষজনক প্রবৃদ্ধি, কৃষি খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি, মেয়াদি শিল্প ঋণের উচ্চ প্রবৃদ্ধি আমাদের ২০১১-১২ অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণে সহায়তা করেছে। এ কাঠামোতে অনুমান করা হয়েছে যে, আগামী অর্থবছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৭ শতাংশ। আর ২০১৪-১৫ অর্থবছর নাগাদ এ হার ৮ শতাংশে উন্নীত হবে।’আবার অর্থমন্ত্রীই পরে বলেছেন, প্রবৃদ্ধি অর্জনের অনেক কিছুই নির্ভর করছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সফল ও গুণগত বাস্তবায়নের ওপর। তবে সফল ও গুণগত বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, সেটি অবশ্য অর্থমন্ত্রী বলেননি। আবার ঋণ সরবরাহের উচ্চ প্রবৃদ্ধির কারণে ভালো প্রবৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তিনি আগে উল্লেখ করলেও একাধিকবার তিনি জানাতে ভোলেননি যে, এই ঋণের পরিমাণ কমিয়ে আনা হবে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, ‘ঋণপ্রবাহের যে উচ্চ প্রবৃদ্ধি ঘটেছে, তা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার নিরিখে অত্যধিক বলে প্রতীয়মান হচ্ছে।’ বাজেট পরিসংখ্যান: নতুন অর্থবছরে এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা খরচের পরিকল্পনা দিয়েছেন অর্থমন্ত্রী। এই বাজেট জিডিপির ১৮ দশমিক ২ শতাংশ। এর মধ্যে উন্নয়ন ব্যয় বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৪৬ হাজার কোটি টাকা, যা জিডিপির মাত্র ৫ দশমিক ১ শতাংশ। নতুন বাজেটে সব মিলিয়ে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ এক লাখ ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ১ শতাংশ। বিশাল এই ব্যয় পরিকল্পনার বিপরীতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা। এই পরিমাণ আয় জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৯১ হাজার ৮৭০ কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশ। এর বাইরে এনবিআর-বহির্ভূত করের পরিমাণ তিন হাজার ৯১৫ কোটি টাকা এবং করবহির্ভূত রাজস্ব ২২ হাজার ৬০০ কোটি টাকা। আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতায় আগামী অর্থবছরে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। তবে অনুদান বাদ দিলে ঘাটতি হবে ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এই ঘাটতি মেটানোর একটি পরিকল্পনাও অর্থমন্ত্রীকে দিতে হয়েছে। মূলত ১৩ হাজার ৫৮ কোটি টাকার বৈদেশিক ঋণ এবং ২৭ হাজার ২০৮ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ বাজেট ঘাটতি মেটানো হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক-ব্যবস্থা থেকে নেওয়া হবে সর্বোচ্চ ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রি করে পাওয়া যাবে ছয় হাজার কোটি টাকা।রাজস্ব আয়ের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আসবে পরোক্ষ কর খাত থেকে, যার বেশির ভাগই দিতে হয় সাধারণ মানুষকে। যেমন—মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে আসবে ৩৪ হাজার ৩০৪ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের ৩৭ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া আমদানি শুল্ক থেকে ১২ হাজার ৬৩৪ কোটি টাকা বা ১৩ দশমিক ৭ শতাংশ, আয়কর থেকে ২৭ হাজার ৫৬১ কোটি টাকা বা ৩০ শতাংশ এবং সম্পূরক শুল্ক খাতে ১৬ হাজার ২২০ কোটি টাকা বা ১৭ দশমিক ৭ শতাংশ রাজস্ব আসবে।৩০ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন ব্যয়ের বাইরে অনুন্নয়ন বা রাজস্ব ব্যয়ের সবচেয়ে বড় অংশ যাবে বেতন-ভাতা খাতে। এ খাতে ব্যয় হবে মোট রাজস্ব ব্যয়ের ১৮ দশমিক ৬ শতাংশ বা ২১ হাজার ৬৪০ কোটি টাকা। এ ছাড়া সুদ পরিশোধ খাতে ব্যয় হবে ১৭ হাজার ৯৯৭ কোটি টাকা বা ১৫ দশমিক ৫ শতাংশ।জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু করেন চারটার পর। এর একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনি সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। প্রধান বিরোধী দল বিএনপি এ সময় সংসদে উপস্থিত ছিল না। সরকারদলীয় সাংসদেরা টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে উৎসাহ দেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদের নির্দিষ্ট আসনে বসে বাজেট উপস্থাপন প্রত্যক্ষ করেন। সরকারের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী নেতা ও বিদেশি মিশনের কূটনীতিকেরা সংসদের ভিআইপি গ্যালারিতে বসে বাজেট বক্তৃতা শোনেন। এর আগে মন্ত্রিসভার বৈঠকে সংসদে উপস্থাপনের জন্য নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব ও ২০১০-১১ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি বাজেট প্রস্তাবে তাঁর সম্মতি দেন।বাজেট ২০১১-১২চমক সরকারি কর্মকর্তাদের দেওয়া আয়কর ফেরত দেবে না সরকার এনজিওর আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক সরকারি বন্ডে বিনিয়োগ করলে কালো টাকা সাদাকরদাতা ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা মহিলা ও ৬৫ বছর বয়স্কদের করমুক্ত আয়সীমা ২ লাখ ও প্রতিবন্ধীদের ২ লাখ ৫০ হাজার টাকা ২ কোটি টাকার সম্পত্তির অধিকারীদের করের ওপর ১০ শতাংশ সারচার্জশেয়ারবাজার কর দিতে হবে না  বিদেশিদের শেয়ার লেনদেনের মুনাফার ওপর কর দিতে হবে শেয়ার ব্রোকারের কমিশন হিসেবে উৎসে কর কর্তনের হার ০.১০% টাকা আসবে কোথা থেকেঅভ্যন্তরীণ অর্থায়ন ১৬.৬%বৈদেশিক ঋণ ৮.০% বৈদেশিক অনুদান ৩.০%এনবিআর নিয়ন্ত্রিত কর ৫৬.২%কর ব্যতীত ১৩.৮%এনবিআর বহির্ভূত কর ২.৪%ক্ষুদ্র সঞ্চয়ী  সঞ্চয়পত্রের সুদের ওপর উৎসে কর কর্তনের হার ১০% থেকে কমিয়ে ৫% ওয়েজ আর্নার বন্ড, পেনশনার ও পরিবার সঞ্চয়পত্র করের আওতায়আয়১,২৩,৩২৩ কোটি টাকাব্যয়১,৬৩,৫৮৯ কোটি টাকাঘাটতি৪৫,২০৪ কোটি টাকা