আকাশ হত্যা মামলায় সাইদুর ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে জেএমবির সদস্য আকাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে মহানগর হাকিম ইসমাইল হোসেনের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।