আকাশের গাড়ির নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে ঠিক গাড়ির মতো তো নয়। আবার সঠিকভাবে আকাশে উড়াল যে দেবে সেটাও খুব একটা সাহস করে বলা যাচ্ছে না। এই হচ্ছে পৃথিবীর পুরোনো থেকে পুরোনোতম আকাশে উড়ার গাড়ি। ১৯৩৪ সালে ফ্র্যাঙ্ক স্ক্রোব্যাক বানিয়ে ছিলেন এটি। আগামী সপ্তাহে রেড ব্যারোনস অ্যানটিক আটলান্টায় এটি নিলামে উঠবে। ২১ ফুট লম্বা এ আকাশ গাড়িটিতে ছয়টি পাখা আছে, যাদের দূরত্ব সাত ফুটের মতো। দুর্বল ইঞ্জিনের কারণে আকাশে ওড়ানোটা একটু মুশকিলের কাজই হবে বটে। নিলামে জিতলে শুধু এটি নয়, এর সঙ্গে পাওয়া যাবে আকাশযানটি তৈরির সময়কার দলিল। সঙ্গে থাকবে এর ওপর সরকারি কাগজপত্র এবং অতীতে এটি বিক্রির পদক্ষেপের চিঠিপত্রও।রয়া মুনতাসীরসূত্র: ওয়েবসাইট