আক্কেলপুরে উপজেলা ছাত্রশিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে জেহাদি বই, সাংগঠনিক সফরসূচিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান জানান, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আক্কেলপুরের রোয়াইয়ের গ্রামের শাহ সিকান্দর জামে মসজিদে গতকাল রাত ১০টার দিকে অভিযান চালায়। এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাকিন বিল্লাহসহ সাতজনকে আটক করা হয়। রাতেই থানায় একটি মামলা করা হয়েছে।