আক্কেলপুরে তিন ছিনতাইকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে।তাঁরা হলেন বিপ্লব (২২), শাখাওয়াত হোসেন (২৬) ও বাবু (২৪)। তাঁরা সবাই পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ জানায়, আক্কেলপুরের মাতাপুর চৌমাথা মোড়ে আজ ভোরে ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী ছিনতাইকারী দলের তিন সদস্যকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসী তাঁদের পুলিশে সোপর্দ করে। ছিনতাইকারীরা নিয়মিত ওই এলাকায় ছিনতাই করত বলে এলাকাবাসী অভিযোগ করেছে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।