আক্কেলপুরে শাহাদত বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে শাহাদত বাহিনীর প্রধান শাহাদত হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শাহাদতের বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার শশী গ্রামে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ‘উপজেলার গোপীনাথপুর বাজারে স্থানীয় জনতার হাতে শাহাদত আটক রয়েছেন, এ খবরটি পাই গতকাল রাতে।’ মোখলেছুর রহমান বলেন, শাহাদত ক্ষেতলাল, আক্কেলপুর ও আশপাশের এলাকায় তাঁর নিজের নামে বাহিনী গড়ে তোলেন। ওই বাহিনীর মাধ্যমে এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ক্ষেতলাল থানায় হত্যা, অপহরণ, ডাকাতি ও আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাদত জানান, গতকাল রাতে তাঁকে এলাকার ইমেল বাহিনী অপহরণ করে হত্যার জন্য নিয়ে আসছিল। গোপীনাথপুর-ফুলতলী সড়কের গোপীনাথপুরে এলে স্থানীয় লোকজন তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় ইমেল বাহিনীর লোকজন তাঁকে ফেলে চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। এরপর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে।