আক্কেলপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। আজ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ বেলা তিনটায় রায়কালী হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। পাল্টা কর্মসূচি হিসেবে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশের ডাক দিয়ে মাইকিং করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় রায়কালী বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে রায়কালী বাজারে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।