আক্কেলপুরে ‘লালন সন্ধ্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর লালনসংগীত একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ নভেম্বর পৌর শহরের পুরাতন বাজার মাঠে ‘লালন সন্ধ্যার’ আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে কুষ্টিয়ার এবং স্থানীয় শিল্পীরা লালনসংগীত পরিবেশন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন আনোয়ারুল হক, কামরুজ্জামান, কাউন্সিলর মোলায়েম হোসেন, উৎপল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে মোলায়েম হোসেন সভাপতি এবং উৎপল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে লালনসংগীত একাডেমির কমিটি ঘোষণা করা হয়।