আখচাষিদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল-আখচাষি কল্যাণ সমিতির উদ্যোগে গত ৩০ মার্চ কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে ফেডারেশন ঘোষিত আট দফা বাস্তবায়নের দাবিতে আখচাষিদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. গোলাম সরোয়ার। ফরিদপুর চিনিকল-আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান ও উপদেষ্টা মো. মোসলেমউদ্দীন।