আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা ধর্মঘট তুলে নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি আবারও শুরু হয়েছে।ভারতের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার ধর্মঘটে গেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. ফরহাদ হোসেন আজ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।