আখাউড়ায় রেললাইনের পাশে বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দুর্গাপুর এলাকায় রেললাইনের পাশ থেকে আজ শনিবার সকালে ১০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরও চারটি বড় ছোরা ও তালা ভাঙার তিনটি যন্ত্র উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ প্রথম আলো ডটকমকে বলেন, বোমাগুলো লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এগুলো হাতে তৈরি। বোমাগুলো থানায় নিয়ে বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি অথবা ডাকাতির জন্য বোমাগুলো রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।