আখাউড়া ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে আজ বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।এই বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরাসহ সাতটি রাজ্যে প্রতিদিন মাছ, পাথর, চিটাগুড়, পাট ও পাট জাতীয় দ্রব্য, প্লাস্টিক পণ্য, মেলামাইনসহ শতাধিক জাতের পণ্য রপ্তানি হয়। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা সে দেশের প্রজাতন্ত্র দিবস পালনের দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা আগেই জানিয়েছিলেন। কাল বৃহস্পতিবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি হবে। অন্যদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিন দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ২২ জানুয়ারি এই বাংলাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন।