আখাউড়া ও হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ৬৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরেও পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি বন্দরে পণ্য ওঠানামার কাজ চলছে।আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, কাল শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার সরস্বতী পূজার বন্ধের পর রোববার থেকে বন্দরের কাজ শুরু হবে। এদিকে, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল জানান, আগামী শনিবার থেকে সেখানকার আমদানি-রপ্তানি কাজ শুরু হবে।