আখাউড়া পৌর মেয়র আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া পৌরসভার মেয়র এন এম হাসান খান আজ শনিবার ভোররাতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসান খান আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।আজ বেলা দুইটায় দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।