আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে ট্রাকচাপায় শ্রমিক নিহত হওয়ার জেরে ওই বন্দরে সব ধরনের কাজ বন্ধ আছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আগরতলা স্থলবন্দরে ট্রাকচাপায় চন্দন কুমার নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আজ সকাল থেকে সে দেশের শ্রমিকেরা ওই শ্রমিকের স্মরণে কাজ না করে শোক পালন করছেন। এ কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, কাল রোববার থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।