আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগরতলা পৌরসভা নির্বাচনের কারণে আজ মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দর শুল্ক বিভাগ ও আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার ২২৯টি নগর পঞ্চায়েত ও পুরপরিষদ (পৌরসভা) নির্বাচনের ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা হবে। এ কারণে আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। গত শনিবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।