আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ত্রিপুরার রাজধানী আগরতলায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিআই(এম) ধর্মঘট ডাকলে আখাউড়া বন্দরে এ অচলাবস্থার সৃষ্টি হয়।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্রমোহন দাস জানান, আজ সকাল সাড়ে আটটা থেকে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুই দিন ধরে প্রায় ৩০০ ট্রাক বন্দরে আটকে ছিল। এর ফলে প্রতি ট্রাকের পেছনে ব্যবসায়ীদের গড়ে দুই থেকে তিন হাজার টাকা ক্ষতি হয়েছে আর বন্দরটি প্রায় এক কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা থেকে বঞ্চিত হয়েছে।