আখাউড়া স্থলবন্দরে আজ থেকে সাত দিন কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এক অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মে আগরতলা স্থলবন্দর এলাকায় আসবেন। এ কারণে আজ বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। স্থলবন্দরটিতে ১৭ মে পর্যন্ত এ অবস্থা থাকবে।আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগরতলা শুল্ক বিভাগ আখাউড়া শুল্ক বিভাগকে একটি চিঠিতে জানিয়েছে, মন্ত্রীর নিরাপত্তার কারণে আজ থেকে ১৭ মে পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এর ফলে আজ সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।’ আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে আজ থেকে আগামী সাত দিন স্থলবন্দরটি দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।