আখাউড়া স্থলবন্দরে আজও আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ বুধবারও ধর্মঘট চলছে। আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির ডাকা ধর্মঘটে টানা তিন দিন বন্দরে আমদানি-রপ্তানির সব কাজ বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বভাবিক আছে।রাজধানী থেকে ভারতে ত্রিপুরার আগরতলা পর্যন্ত আন্তর্জাতিক সড়কের আখাউড়া অংশের ১৬ কিলোমিটার রাস্তা পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য উপযোগী করার দাবিতে গত সোমবার থেকে ওই দুটি ব্যবসায়ী সংগঠন ধর্মঘটের ডাক দেয়। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ১৬ কিলোমিটার রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে। এখন পণ্যবাহী ট্রাক ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।তবে আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সওজ যা বলছে, তা ঠিক নয়। ব্যবসায়ীরা রাস্তা পর্যবেক্ষণ করছেন। রাস্তা এখনো চলাচলের উপযোগী হয়নি।