আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শুল্ক বিভাগের পরিবর্তে ব্যাংকের চালানের মাধ্যমে পণ্যের মাশুল পরিশোধ করার নতুন নিয়মের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছেআগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব পণ্য আমরা আমদানি করি, সেগুলোর ডিউটি (মাশুল) শুল্ক বিভাগেই জমা দিতে পারতাম। এখন শুল্ক বিভাগে ডিউটি জমা নেওয়ার রশিদ নেই। তাই ব্যাংকে জমা দিতে হচ্ছে। আজ ভারতে সরকারি ছুটির দিনের কারণে ডিউটি জমা দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।’আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আগে থেকে আখাউড়ার ব্যবসায়ীদের জানানো হয়নি। বন্দরে পণ্যবাহী শতাধিক ট্রাক আটকে আছে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাসার চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।