আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানির পণ্য নিয়ে আসা একটি ট্রাকের হেলপারকে মারধর করার প্রতিবাদে ট্রাকচালকেরা আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ট্রাক চালানো বন্ধ করে দিয়েছেন। ফলে দেশের অন্যতম রপ্তানিমুখী এইবন্দরটি অচল হয়ে পড়েছে।ট্রাকচালকেরা বলেছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মচারী সেভেন রিংস সিমেন্ট কোম্পানির মালবাহী একটি ট্রাকের হেলপার মো. শাহীন মিয়াকে (৩০) কথা না শোনার কারণে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় তাঁকে প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তবে ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।তবে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, রপ্তানির পণ্য বোঝাই কয়েকটি ট্রাকের হেলপার নিজেদের মধ্যে ঝগড়া করে আহত হয়েছেন। এ ঘটনায় তাঁরা ট্রাক চালানো বন্ধ করে দিয়েছেন।একই ব্যবসায়ী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ মিয়া বলেন, তিনি আহত হেলপারের চিকিত্সা করাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গেছেন। আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্র মোহন দাস বলেছেন, ট্রাকচালকদের প্রতিবাদের কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। আটকে আছে শতাধিক রপ্তানিপণ্য বোঝাই ট্রাক।