আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ব্যবসায়ীদের ডাকা বনধের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। খুচরা ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বভারতীয় ব্যবসায়ীদের সংগঠন `ভারতীয় উদ্যোগ ব্যাপার মন্ডল' আজ সকাল-সন্ধ্যা বনধ ডেকেছে। জানা গেছে, ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ী ও রাজ্য সরকারে থাকা বাম রাজনৈতিক সংগঠন সিপিএমও এতে সমর্থন দিয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগরতলার ব্যবসায়ীরা গতকাল বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছে। তাই আজ স্থলবন্দরে পণ্যবাহী কোন যান আসেনি।’