আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামফ্রন্টের ডাকে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা বনধ (ধর্মঘট) চলছে। তাই আজ সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম বন্ধ।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি আগে থেকেই জানিয়েছেন। এতে প্রায় ২০০টি পণ্যবাহী ট্রাক বন্দরে আটকা পড়েছে।