আখাউড়া স্থলবন্দরে কাল থেকে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল সোমবার থেকে সাত দিন ভারী পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে পণ্যের ওজন মাপার যন্ত্র মেরামতের জন্য ভারতীয় ব্যবসায়ীরা আগামী সাত দিন ভারী কোনো পণ্য আমদানি করবেন না বলে জানিয়েছেন।বন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রতিদিন পাথর, সিমেন্ট, চিটাগুর, পাট ও পাটজাত দ্রব্যসহ বিভিন্ন পণ্য শতাধিক ট্রাকে রপ্তানি হয়। আজ রোববার আখাউড়া স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আগরতলার ব্যবসায়ীরা ওয়েট ব্রিজ (ওজন মাপার যন্ত্র) মেরামতের কথা বলে ভারী পণ্য আমদানি করবেন না বলে জানিয়েছেন। তবে ছোট মাছসহ কিছু পণ্য রপ্তানি করা হবে।