আখাউড়া স্থলবন্দরে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। আজ রোববার বিকেল তিনটায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। ট্রাফিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে ওই স্থলবন্দরে ধর্মঘট ডাকা হয়।শ্রমিকেরা গত শনিবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ রোববার দুপুর পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় কাল সোমবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হচ্ছে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বিকেল তিনটায় তাঁরা জানিয়েছেন, বন্দরের শ্রমিকদের সঙ্গে সমঝোতার ফলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। কাল আমদানি-রপ্তানি কাজ আবার শুরু হচ্ছে।