আখাউড়ায় আওয়ামী লীগের নেতার বাসায় বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিনের গ্রামের বাড়িতে গতকাল বোমা হামলার ঘটনা ঘটেছে।গতকাল শনিবার রাত দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা হয়েছে। হামলায় পাঁচটি বোমা আওয়ামী লীগের নেতার ঘর লক্ষ্য করে ছোড়া হয়। একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণে জানালার কাচ ভেঙে গেছে। বাকি চারটি বোমা অবিস্ফোরিত অবস্থায় বিছানা এবং দরজার পাশে পড়ে ছিল।ঘটনাস্থলে আসা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ভৈরব ক্যাম্পের উপ-অধিনায়ক মো. সিরাজ উদ দৌলা প্রথম আলোকে জানান, বোমাগুলো ককটেলের মতো এবং এগুলো হাতে বানানো। তবে তাত্ক্ষণিকভাবে তিনি বোমাগুলোর ক্ষমতা সম্পর্কে তথ্য দিতে পারেননি।এ ঘটনার জন্য গাজী আবদুল মতিন তাঁর আপন চাচাতো ভাই ওমর ফারুক ওরফে কিসিঞ্জারাকে (২৮) দায়ী করেছেন। তবে গাজী আবদুল মতিন ঘটনা সাজিয়ে তাঁকে শাসানোর চেষ্টা করছেন বলে ওমর ফারুক অভিোগ করেছেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়েছে। একে পূর্বশত্রুতার জেরে পারিবরিক হামলা হতে পারে বলে তিনি জানান। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।