আখাউড়ায় আগুনে পুড়েছে ১১টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়ার মোগড়া বাজারে সোমবার রাতে আগুনে ১১টি দোকান ও দুটি বাড়ি পুড়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আখাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।মোগড়া বাজার কমিটির সদস্য রতন পারভেজ জানান, আগুনে প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে।