আখাউড়ায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আজ সোমবার দুপুরে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিনে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এতে ট্রেনটি প্রায় এক ঘণ্টা আখাউড়া রেলস্টেশনে আটকা পড়ে।ট্রেনচালক আবদুল হামিদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা পৌনে ১২টার দিকে আখাউড়া ঢোকার পথে গঙ্গাসাগর সিগন্যাল পার হওয়ার পর হঠাত্ ট্রেনটির লোকোমোটিভে (ইঞ্জিন) আগুন ধরে যায়। ওই অবস্থায় তিনি ট্রেনটি চালিয়ে স্টেশনে নিয়ে আসেন। স্টেশনে পৌঁছার পর গ্যাস ব্যবহার করে আগুন নেভানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া লোকেসেড ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তৌফিক আহমেদ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির ত্রুটি সারাতে নিয়ে যাওয়া হয়েছে। নতুন লোকোমোটিভ সংযোজনের পর বেলা পৌনে একটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।