আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দুর্গাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। নিহতের নাম মাওলা হোসেন (৫৫)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরে নিহত ব্যক্তির লোকেরা প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত) ঘরগুলোতে আগুন জ্বলছিল । এ সময় গ্রামবাসীর বাধার মুখে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। পুরো গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসছে। এরপর তারা ঘটনাস্থলে যেতে পারবে।’