আখের মূল্য মণপ্রতি ১২০ টাকা না করলে আখ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখের মূল্য মণপ্রতি ১২০ টাকা করাসহ বিভিন্ন দাবি না মানলে মিলে আখ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোরের লালপুরে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির কেন্দ্রীয় কমিটি। আজ রোববার কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আখের মূল্য মণপ্রতি ১২০ টাকা দেওয়া, সারে ভর্তুকির টাকা প্রদান, অবৈধভাবে জব্দকৃত আখ মাড়াই কল ফেরত প্রদান এবং আখচাষি নেতা আবদুস সালামের খুনিদের বিচারের দাবি জানানো হয়। দাবি না মানলে নেতারা আখচাষিদের নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা ও আগামী মৌসুমে মিলে আখ সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিনিকল শ্রমিক ক্লাবে আখচাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আখচাষি ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম সারোয়ার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মনিরুজ্জামান, সুকুমার সরকার, ফজলুর রহমান, মতিউর রহমান, মাজদার রহমান, হাফিজুর রহমান, আল মামুন সরকারসহ আখচাষি নেতারা।