আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আর এ মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মোনাজাত উপলক্ষে গতকাল শনিবার রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এসে জড় হন। গাড়িতে, ট্রেনে, নৌকায় এমন কি পায়ে হেঁটে তাঁরা এসে জমায়েত হন ইজতেমা মাঠের চারপাশে। ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে আনুষ্ঠানিক কোনো আখেরি মোনাজাত থাকছে না। আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের পলওয়েল কনভেনশন সেন্টারের ছাদে বসে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইজতেমা মাঠসংলগ্ন অ্যাটলাস মটর ভবনের ছাদে বসে মোনাজাতে অংশ নেন।