আগরতলায় দুই সংবাদকর্মীসহ তিনজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় দৈনিক সংবাদপত্র ‘গণদূত’-এর কার্যালয়ে ঢুকে দুই সংবাদকর্মীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্বৃত্তরা ‘গণদূত’-এর মালিক ও সম্পাদক সুশীল চৌধুরীকে হত্যার জন্য কার্যালয়ে ঢুকে পড়ে। কিন্তু তারা ভুলবশত সংবাদপত্রের ব্যবস্থাপক (ম্যানেজার) রণজিত্ চৌধুরীকে সম্পাদক ভেবে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর তারা এক সম্পাদনা সহকারী (প্রুফ রিডার) এবং একজন গাড়ির চালককেও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটার পাঁচ মিনিট আগে দৈনিকটির সম্পাদক তাঁর কক্ষে ঢোকেন।