আগরতলায় ধর্মঘটে আখাউড়া স্থলবন্দর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে ট্রাফিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে ওই বন্দরের শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্দরে প্রায় ৫০টি রপ্তানি পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। বিষয়টি দ্রুত সমাধান করতে আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলোচনার চেষ্টা করছি।’আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, স্থলবন্দরটি ৯৯ ভাগ রপ্তানিমুখী। একদিনে এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রায় কোটি টাকার পণ্য ত্রিপুরায় রপ্তানি হয়।