আগরতলায় বাংলাদেশি শিল্পীদের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় শনিবার শুরু হয়েছে বাংলাদেশি শিল্পীদের চার দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ: চল্লিশ বছর’ শীর্ষক এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে উত্তর-পূর্ব ভারতের চিত্রশিল্পীদের সংগঠন কিরাত ও ঢাকার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস।আগরতলার সিটি সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, কিরাতের সভাপতি ও ত্রিপুরার বিধায়ক পবিত্র কর, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে পত্রিকার কয়েকটি কপি তুলে দেন।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, আবদুশ শাকুর, এ কে কাইয়ুম, আহমেদ শামসুদ্দোহা, শামসুল আলম আজাদ, ফিরোজ মাহমুদ, সুলেখা চৌধুরী ও আশরাফুল হাসান। কর্মশালা: প্রদর্শনী উপলক্ষে গতকাল রোববার খয়েরপুরের গীতবিতান ভবনে শুরু হয়েছে তিন দিনের কর্মশালা। এতে বাংলাদেশ, ত্রিপুরা ও আসামের ১৬ জন শিল্পী অংশ নেন।