আগরতলায় রামেন্দু ও ফেরদৌসী মজুমদারের সংবর্ধনা
ভারতের ত্রিপুরার মহাকরণ বিনোদন সংস্থা আয়োজিত নাট্যোৎসবে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে আরও সংবর্ধনা দেওয়া হয় ত্রিপুরার প্রবীণ দুই নাট্যশিল্পী অমলেন্দু কুমার বর্ধন রায় ও ইরা গাঙ্গুলিকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সবার হাতে সংবর্ধনা-স্মারক তুলে দেন। মানিক সরকারকে একটি স্মারক মুদ্রা উপহার দেন রামেন্দু মজুমদার। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এই স্মারক মুদ্রা প্রকাশ করে। ৯ ডিসেম্বর মানিক সরকার ও রামেন্দু মজুমদার প্রদীপ জ্বালিয়ে পাঁচ দিনের নাট্যোৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে পদাতিক নাট্যসংসদ রবীন্দ্রনাথের সে নাটকটি মঞ্চস্থ করে।মুক্তিযুদ্ধের সময় সহায়তার জন্য ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান রামেন্দু মজুমদার।