আগস্টে মূল্যস্ফীতি বাড়ার হার কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি বাড়ার হার কমেছে। জুলাই মাসে যেখানে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক শূন্য ৩ শতাংশ (ভিত্তিবছর ১৯৯৫-১৯৯৬), আগস্টে তা কমে ৭ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে। মূল্যস্ফীতির নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ হিসাবে গত জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২১ শতাংশ। আগস্টে তা নেমে এসেছে ৪ দশমিক ৯৭ শতাংশে। আজ বুধবার আগস্ট মাসের মূল্যস্ফীতি-সংক্রান্ত এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিসি)। তারা বলেছে, খাদ্যমূল্য বাড়ার হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির হারও কমেছে।