আগাম জামিন পেলেন রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির রাজপথ অবরোধ চলাকালে সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় করা মামলায় দুই মাসের আগাম জামিনে পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।আজ সকালে রিজভীর পক্ষে আইনজীবী সগীর হোসেন আগাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। এ সময় রিজভী হাইকোর্টে উপস্থিত ছিলেন।গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়। এসব মামলার মধ্যে পল্টন থানায় দায়ের হওয়া একটি বর্জ্যবাহী কনটেইনার ট্রাক ভাঙচুরের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীসহ অজ্ঞাতনামা দুই-আড়াই শ ব্যক্তিকে আসামি করা হয়।এদিকে ৩৭টি মামলার মধ্যে ছয়টিতে গত ১৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাঁকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।এ দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ফখরুলকে পরদিন মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আবারও তাঁকে পল্টন ও কলাবাগান থানার আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একে একে সব মামলা থেকে জামিন পান তিনি। ৪ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় সর্বশেষ জামিন মঞ্জুর হয় তাঁর। পরের দিন তাঁকে মুক্তি দেওয়া হয়।