আগাম জামিন পেলেন শাহ মোয়াজ্জেম ও রফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক নয়টি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আগাম জামিন মঞ্জুর করেন।আটটি মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত এবং একটি মামলায় পুলিশি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়।একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।এই নয়টি মামলা বগুড়া, ভোলা, পঞ্চগড়, ঢাকা, মুন্সিগঞ্জ, নড়াইল, কুষ্টিয়া, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে করা হয়।মামলাগুলোয় অভিযোগ করা হয়, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন হুমকি দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই পরিণতি হবে। প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে তাঁরা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে হুমকি দিয়েছেন। এ হুমকিতে দেশের আইনশৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে।