আগাম জামিন পেলেন ‘সংগ্রাম’-এর সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানার একটি মামলায় দৈনিক ‘সংগ্রাম’-এর সম্পাদক আবুল আসাদ ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের জন্য তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী সালেহউদ্দিন। নিজেদের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছাপানোর অভিযোগে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক ‘সংগ্রাম’-এর সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা হয়। ১৩ এপ্রিল প্রিন্টিং প্রেস অ্যাক্টের আওতায় সহকারী কমিশনার (প্রকাশনা) নাসরীন সুলতানা রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। অননুমোদিত ছাপাখানায় পত্রিকা ছাপার অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।