আগাম প্রস্তুতি কমাবে ভূমিকম্পের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। বাংলাদেশেও বড় আকারে ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তবে আগে থেকে সতর্ক থাকলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায় বলে জানিয়েছেন বিজ্ঞানী জাকিয়া বেগমভূমিকম্প পৃথিবীতে সংঘটিত আকস্মিক ও প্রচণ্ডতম দুর্ঘটনাগুলোর মধ্য্রেএকটি। ভূগর্ভস্থ শিলাখণ্ডের বিরাট অংশের হঠাৎ বিচ্যুতি, ফাটল, ধসে পড়া বা স্থানচ্যুত হওয়া থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়। একটি তীব্র ভূমিকম্প পৃথিবীতে বিস্ফোরিত প্রথম পারমাণবিক বোমার তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি শক্তি নির্গত করতে পারে। ভূমিকম্পের ভয়াবহতা নির্ভর করে এর তীব্রতা, স্থায়িত্ব ও আঞ্চলিক ভূতাত্ত্বিক গঠনের ওপর। বড় ধরনের ভূমিকম্পের স্থায়িত্বকাল বেশি আর এর তীব্রতা নির্ভর করে উৎসস্থলের কতটা কাছে তার ওপর। বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রক্রিয়াটি জটিল হলেও সাধারণত নরম ও ভেজা ভূত্বকের ক্ষেত্রে কম্পনমাত্রা এবং স্থায়িত্ব তুলনামূলকভাবে বেশি হতে দেখা যায়। লোকালয় বিধ্বস্ত হওয়া ছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগের তীব্রতায় বাঁধে ফাটল দেখা দেওয়া বা বিধ্বস্ত হওয়ার কারণে বন্যা, নদীর গতিপথ বদলে যাওয়া, ব্যাপক ভূমিধস, এমনকি কোনো স্থানের পাহাড়ও ধসে পড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে ঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস বা দাবানলের সৃষ্টি হওয়া বা আগ্নেয়গিরি থেকে উদিগরণের আশঙ্কাও থাকে। সাগরের তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির তীব্র স্রোত ঘণ্টায় ৬০০ থেকে ৮০০ মাইল বেগে ধাবিত হয়ে হাজার হাজার মাইল অতিক্রম করে উপকূলে গিয়ে আঘাত হানতে পারে। ভূমিকম্পের কারণে পানি দ্বারা সম্পৃক্ত দানাদার বিভিন্ন পদার্থ যেমন বালু বা মাটির মধ্যস্থ কণাগুলোর বন্ধন শিথিল হয়ে তরল আকারে প্রবাহিত হতে পারে। ফলে শক্ত কাঠামোসহ বিভিন্ন স্থাপনা, সেতু ইত্যাদি চাপা পড়ে বিধ্বস্ত হতে পারে। ১৯৬৪ সালে সংঘটিত আলাস্কা ভূমিকম্পে এ রকম অনেক স্থাপনা মাটির নিচে চাপা পড়ে বিধ্বস্ত হয়েছে।্র্র বিদ্যুৎ বা গ্যাসের লাইনে বিচ্যুতি দেখা দেওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। পানির সংযোগও ধবংস হয়্রেযেতে পারে, ফলে খাওয়ার পানির সংকট সৃষ্ট্রিহয়। ভূমিধস বা ধ্বংসস্তূপের কারণে রাস্তাঘাট বন্ধ্র হয়ে যাওয়ায় উদ্ধারকাজ্রবা জরুরি ত্রাণকাজ্রপরিচালনার ক্ষেত্রেও বাধার সৃষ্ট্রিহয়।বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন জনপদ ভূমিকম্পের ভয়াবহ ও তীব্র আঘাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লন্ডভন্ড হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিভিন্ন কারণের ওপর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করলেও ভূমিকম্পে মৃত্যুর প্রধান কারণ ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া। তাই ভূমিকম্পের ক্ষেত্রে বাড়িঘরের ধরন ও নির্মাণকৌশল খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভূমিকম্প দমন করে রাখার কোনো পদ্ধতি এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।  ভূমিকম্প সংঘটিত হওয়ার আগেই সঠিক ও সময়োচিত পরিকল্পনা দালানকোঠা নির্মাণের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো আগেই অনুশীলনের মাধ্যমে আয়ত্তে রাখা  ভূমিকম্প সংঘটিত হওয়ার পর যত দ্রুত সম্ভব নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, ধ্বংসস্তূপ অপসারণ, উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনা, জরুরি সেবা প্রদান, পানি, বিদ্যুৎ ও গ্যাসব্যবস্থা পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা। সম্প্রতি হাইতি ও চিলিতে ঘটে গেল স্মরণকালের অন্যতম ভয়াবহ দুটি ভূমিকম্প। কাঠামোগত দুর্বলতার কারণে হাইতি মহাবিপর্যয়ের সম্মুখীন হয়েছে; অসংখ্য প্রাণহানি, অপরিসীম ক্ষয়ক্ষতিসহ দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। চিলির ক্ষয়ক্ষতি সে তুলনায় অনেক কম। বাংলাদেশের অবস্থানও ভূমিকম্পপ্রবণ এলাকায়। বিশেষ করে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট এলাকায় যেকোনো সময় ভূমিকম্প আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। অপরিকল্পিত নগরায়ণ, ঘনবসতি, ভূমিকম্পনিরোধক-ব্যবস্থার অপ্রতুলতা এবং সর্বোপরি সঠিক ব্যবস্থাপনার অভাব বাংলাদেশকে ভূমিকম্প মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে এসেছে। তাই তীব্র কোনো ভূমিকম্প আঘাত হানলে দেশের কী ভয়াবহ অবস্থা হতে পারে, তা নিয়ে এখনই চিন্তা করতে হবে, নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে যত দূর সম্ভব ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সুষ্ঠু দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে যাতে করে জরুরি অবস্থা মোকাবিলা করা যায়, তার জন্য পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করতে হবে।আমাদের দেশে পুরোনো অনেক গুরুত্বপূর্ণ্রস্থাপনাতেই ভূমিকম্পনিরোধক-ব্যবস্থা নেই। বর্তমান্রেদুর্বল কাঠামোগত পুরোনো স্থাপনাকে ভেঙে না ফেলে যত দূর সম্ভব নতুন কিছু পদ্ধতি সংযোজন করে ভূমিকম্পনিরোধক করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তির প্রবর্তন করা সম্ভব হয়েছে। যেহেতু ধ্বংসপ্রাপ্ত স্থাপনাসমূহ ভূমিকম্পজনিত মৃত্যুর প্রধান কারণ, তাই প্রথমেই যতটা সম্ভব ঝুঁকিপূর্ণ পুরোনো স্থাপনাগুলোতে ভূমিকম্পনিরোধক-ব্যবস্থা সংযোজন করা যায়। নিরোধকব্যবস্থা গ্রহণের মাত্রা হবে স্থাপনার গুরুত্ব অনুযায়ী। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শিল্পকারখানা, সেতু, বাঁধ ইত্যাদি সামাজিক বা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে প্রয়োজনে নতুন করে নিরোধকব্যবস্থা সংযোজন করতে হবে। এ ক্ষেত্রে এগুলোর ভেতর বা বাইরের দিকে বিভিন্ন স্থানে পাথর বা কংক্রিটের তৈরি শক্ত স্তম্ভ তৈরি করে ভিত, ছাদ এবং বিভিন্ন অংশের সঙ্গে সংযোজিত করা, দালানের বিভিন্ন স্থানে চাপ সহনশীল দেয়াল সংযোজন এবং ছাদ টেকানোর জন্য কড়িকাঠ বা বিম তৈরি করে দালানটিকে কম ভঙ্গুর করে তোলা যায়। নতুনভাবে এ ধরনের স্থাপনাসমূহ নির্মাণের সময় সে স্থানের মাটি ভূমিকম্প দ্বারা কতটা প্রভাবিত হতে পারে, ভূমিধস বা তরলকৃত মাটি বা বালু দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার আশঙ্কা কতটুকু ইত্যাদি পরীক্ষা করে দেখতে হবে এবং ঝুঁকিপূর্ণ হলে সেই এলাকা এড়িয়ে চলতে হবে। এসব স্থাপনার ক্ষেত্রে কম ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও ভূমিকম্পনিরোধক সর্বোচ্চব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে জরুরি অবস্থায়ও এগুলো অক্ষত থাকে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। ব্যক্তি মালিকানাধীন স্থাপনায়ও ভূমিকম্পনিরোধক প্রযুক্তি সংযোজন করা যেতে পারে।স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বর্তমানে মোটামুটি দুই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমটি হলো্র কাঠামোর বিভিন্ন অংশ বা উপাদান, যেমন—দেয়াল, মেঝে, ভিত্তি ইত্যাদিকে নিরাপত্তাবেষ্টনীর একটি কাঠামোর মধ্যে আবদ্ধ অবস্থায় তৈরি করা, যাতে করে ভূকম্পনের সময় পুরো স্থাপনাটি কম্পনটাকে সুসংঘবদ্ধভাবে মোকাবিলা করতে পারে। এতে করে স্থাপনাটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার আশঙ্কা কমে যায়। গঠন শক্ত করার জন্য ইস্পাতের কাঠামো, বিভিন্ন ধরনের পাত, বল্টু ইত্যাদি ব্যবহার, চাপ সহনশীল দেয়াল বা আড়াআড়িভাবে আবদ্ধকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। আবার উন্নততর পদ্ধতিতে রাবার বা স্টিলের ভিত্তি (প্যাড) ব্যবহার করে কাঠামোর ভিতকে এমন শক্তভাবে তৈরি করা যায়, যা ভূকম্পনের সময় পুরো কাঠামোকে অনেকটা জাহাজের নোঙরের মতো মাটি থেকে আলাদা করে রেখে কম্পন তথা ধসে পড়া থেকে রোধ করে।অনেক সময় ভূমিকম্পের প্রাথমিক ধাক্কায়্রভেঙে না পড়ে কোনো কোনো কাঠামো পর্যায়ক্রমিক দোদুল্যতাজনিত গতির কারণে ভেঙে পড়ে। দ্বিতীয় পদ্ধতিতে কাঠামোটি এমনভাবে গড়ে তোলা হয়, যাতে করে কম্পনের কারণে কিছুটা বিকৃতি ঘটলেও আঘাত থেকে তৈরি শক্তির (শক এনার্জি) কিয়দংশ শোষণ করে নিয়ে বিধ্বস্ত হওয়া রোধ করে। এ ক্ষেত্রে অভিঘাতজনিত শক্তি শোষণ করার যন্ত্র (শক অ্যাবজরভার) বা ‘অটোমোটিভ সাসপেনশন’ ব্যবহার করা হয়, যা কাঠামোকে দ্রুত স্থায়ী অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। ভূমিকম্পনিরোধক ব্যবস্থা গ্রহণের ফল্রেস্থাপনা নির্মাণের মোট ব্যয় ১ দশমিক ৪ শতাংশ থেকে সর্বোচ্চ নিরোধকব্যবস্থার ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যেহেতু নিরোধকব্যবস্থা ব্যয়সাপেক্ষ, তাই গুরুত্ব বুঝে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। কাঠামোগুলো যত মজবুতই হোক না কেন, কোনো স্থাপনাই ১০০ শতাংশ নিরাপদ করে তৈরি করা সম্ভব নয়। তাই ভূমিকম্প চলাকালে জীবন বাঁচানোর জন্য অনুকরণীয় অন্য পদ্ধতিগুলো সম্পর্কে জনসাধারণকে ধারণা দেওয়া এবং এ ব্যাপারে সচেতন করে তোলার পদক্ষেপ গ্রহণ করা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির সংযোগ যত শিগগির্রসম্ভব বন্ধ্রকরে দিতে হয়। ঘরের বাইরে কোনো অফিস-আদালতে অবস্থান করলে হুড়োহুড়ি করে বাইরে বের হওয়ার চেষ্টা থেকে বিরত থাকা, সিঁড়ি, লিফট বা চলন্ত সিঁড়ি এড়িয়ে চলতে হবে। অফিসে বা ঘরের ভেতর অবস্থান করলে ওপর থেকে খুলে পড়তে পারে এমন সব জিনিস, দালানের বাইরের দিকের দেয়াল এবং কাচের দেয়াল বা জানালা থেকে দূরে অবস্থান নিতে হবে। সম্ভব হলে মজবুত টেবিল বা খাটের নিচে আশ্রয় নেওয়া বা বাইরে বের হওয়ার পথে দাঁড়ানো যেতে পারে। রাস্তায় থাকলে গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা অন্য কোনো ধ্বংসাবশেষ ভেঙে পড়ার সম্ভাব্য স্থান এড়িয়ে যতটা সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। গাড়িতে চলন্ত অবস্থায় থাকলে সেতু, পাতাল, ঝুলন্ত বা ওভারব্রিজ এড়িয়ে গাড়ি একটা নিরাপদ স্থানে নিয়ে থামাতে হবে এবং রেডিও চালু রেখে জরুরি অবস্থা সম্পর্কে জেনে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করতে হবে। সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া যেতে পারে।